গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন এর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ শুরু করেছেন।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে বরমী বাজারের বিভিন্ন অলিগলি থেকে ভোটারদের দ্বারে গিয়ে দোয়া ও নৌকা প্রতীকে প্রচারণা শুরু করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন। আজ বরমী বাজার হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকে আমাকে মনোনীত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও নির্বাচনী ইশতেহার গ্রামকে শহরে রুপান্তরের অঙ্গিকারের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ভোটারদের একান্ত সহযোগিতা কামনা করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে তাকে এলাকার উন্নয়নে কাজ করার জন্য সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশীদার হতে নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত বরমী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাবেন।